কমলাপুরে যাত্রীর ব্যাগে এক হাজার ইয়াবা
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে এক হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে রেল পুলিশ।
খন্দকার মাহমুদুর রশীদ রিয়াদ নামের ৩০ বছর বয়সী ওই যুবকের বাড়ি ময়মনসিংহে।
সোমবার সকাল ১০টার দিকে চট্টলা এক্সপেসে করে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন বলে ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান।
মজিদ বলেন, “স্টেশনে রিয়াদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক হাজার ইয়াবা পাওয়া যায়। চট্টগ্রাম থেকে সেগুলো এনেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে।”
আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
