২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফের ধর্মঘটে নৌযান শ্রমিকরা

মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে ফের ধর্মঘট শুরু করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 10:33 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

বুধবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হবে বলে দুই সংগঠনের নেতারা বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

এই দাবিতে গত এক বছরে কয়েক দফা ধর্মঘটের মতো কর্মসূচি দিয়ে আবার সরকারের আশ্বাসে তা থেকে সরেও আসে তারা।

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, “আমাদের শ্রমিকরা বর্তমানে ৪ হাজার ১০০ টাকা বেতন পায়। আমরা চাচ্ছি যে বর্তমান বাজার মূল্যসহ আনুষঙ্গিক খরচ বিবেচনা করে তা ৮ হাজার ২৫০ টাকা করা হোক।”

২৬ জানুয়ারি নৌমন্ত্রী শাজাহান খানের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, “তিনি তখন আমাদেরকে একমাস সময় নিতে বলেছিলেন। কিন্তু আজ আমরা মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। সেখানে সমঝোতা না হওয়ায় এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।”

জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ বলেন, “রাত ১২টা থেকে যাত্রীবাহী ও মালবাহী কোনো জাহাজ চলবে না।”

সারাদেশে এক লাখের মতো নৌযান শ্রমিক রয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

নৌযান শ্রমিক ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার