বিচারপতি খায়রুল হকের স্ত্রী মারা গেছেন
আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হকের সহধর্মনী আসমা হক আর নেই।
আসমা হকের বয়স হয়েছিল ৬৫ বছর।
ফওজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।”
সাবেক প্রধান বিচারপতির স্ত্রী আসমা স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাদের লন্ডনপ্রবাসী মেয়ে দেশে পৌঁছালে প্রয়াতের মরদেহ বনানীতে সমাহিত করা হবে বলে জানান ফওজুল আজিম।
তিনি বলেন, এর আগে বাদ জোহর নারিন্দা পীর সাহেব বাড়ি মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা ও বাদ আসর নায়েম মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
