২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় ধাপে ৬৮৫ ইউপিতে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৭ মার্চ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হতে তৃতীয় ধাপের ৬৮৫টি ইউপিতে ২৭ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যোষ্ঠে প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 07:17 PM

Updated : 20 Aug 2022, 12:09 PM

মঙ্গলবার এ ধাপের ভোটের তফসিল জারি করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৬৮৫ ইউপিতে ২৩ এপ্রিল ভোট হবে।এর আগে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ২৭ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।বাছাই ২৯ ও ৩০ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রয়েছে ৬ এপ্রিল।

সংশ্লিষ্ট ইউপি’র তালিকাসহ এ সংক্রান্ত ভোটের সময়সূচি জারি করে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব সামসুল আলম জানান, তৃতীয় ধাপের ভোটের সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে। স্ব স্ব ইউপি’র তফসিল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞপ্তি আকারে জারি করবেন।

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

এর আগে ১১ ফেব্রুয়ারি ৭৫২ ইউপির তফসিল দেয় ইসি।

দ্বিতীয় ধাপে ৬৮৪ ইউপি’র তফসিল হয় ১৮ ফেব্রুয়ারি।

সীমানা ও আইনী জটিলতায় দুই তফসিল থেকে বাদ গেছে ২৮টি ইউপি। মঙ্গলবার তৃতীয় ধাপের তফসিল জানানো হল। ৭১১ ইউপি’র তফসিল হওয়ার কথা থাকলেও তৃতীয় ধাপে বাদ পড়ল ২৬ ইউপি।

আরো তিন ধাপে  ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।

এবার সারাদেশে ছয় ধাপে ইউপি ভোট হচ্ছে। ইতোমধ্যে ছয়টি ভোটের দিনও জানিয়ে দিয়েছে ইসি।

 

পুরনো খবর:

ছয় ধাপের ইউপি ভোট ২২ মার্চ শুরু
৬৮৪ ইউপিতে মনোনয়নপত্র জমা ২ মার্চ পর্যন্ত
ইউপি ভোট: অভিযোগ আছে, নেই তদারকি