মেহেরপুর ও কিশোরগঞ্জে নতুন ডিসি
মেহেরপুর ও কিশোরগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
আলাদা আদেশে মেহেরপুরের ডিসি মো. শফিকুল ইসলামকে পানি সম্পদ মন্ত্রণালয়ের এবং কিশোরগঞ্জের ডিসি জি এস এম জাফরুল্লাহকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে।
