২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেতা ফরিদ আলীর পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

অসুস্থ অভিনেতা ফরিদ আলীর পরিবারকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 04:21 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি অভিনেতার স্ত্রী মনোয়ারা বেগম ও পরিবারের সদস্যদের কাছে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও পাঁচ লাখ টাকার চেক তুলে দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

অর্থাভাবে মুক্তিযোদ্ধা অভিনেতা ফরিদ আলী চিকিৎসা করাতে পারছেন না- গতমাসে গণমাধ্যমে এমন খবর দেখে প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য উদ্যোগ নেন।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশে এই অসুস্থ কৌতুক অভিনেতাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ফরিদ আলী এখন আগের চেয়ে সুস্থ আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

এদিন প্রধানমন্ত্রী আরও দুটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন।

এদের মধ্যে হবিগঞ্জের বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত কাকুল শাহরিয়ার চৌধুরীর স্ত্রী শাহিনা আক্তার চৌধুরীকে ১০ লাখ এবং লাখাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মোর্শেদ কামাল তালুকদারের স্ত্রী লাকী আক্তারকে ছয় লাখ টাকার চেক দেন শেখ হাসিনা।