২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরপুলে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 11:46 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, মেহের প্লাজার নামে ১২তলা একটি ভবনের সাততলায় সোমবার রাতে পৌনে ১১টার দিকে আগুন লাগে।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তিনি বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে- তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি দমকল কর্মকর্তা আতাউর।