২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় বিমানবাহিনী প্রধান ঢাকায়

পাঁচ দিনের সফরে রোববার ঢাকায় এসেছেন ভারতের বিমান বাহিনী প্রধান মার্শাল অরূপ রাহা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 06:32 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

ভারতীয় হাই কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, সফরকালে অরূপ রাহা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া তিনি বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাটি পরিদর্শন করবেন।

এর বাইরে ভারতীয় বিমানবাহিনী প্রধান ঢাকার মিরপুরে এমআইএসটিতে এক অনুষ্ঠানে যোগ দেবেন।

অরূপ রাহা ১৯৫৪ সালের ২৬ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি বাংলাদেশের যশোরে। পরে বাবার সঙ্গে বৈদ্যবটিতে চলে যান তিনি।