২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে অসুস্থ রেলমন্ত্রী হাসপাতালে

সংসদ অধিবেশনে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে রেলমন্ত্রী মুজিবুল হককে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 08:06 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

সোমবার সন্ধ্যায় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মুজিবুল হক। এরপর মাগরিবের নামাজের বিরতি শেষে অধিবেশন শুরু হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। 

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে রেলমন্ত্রীকে টিস্যু পেপার দিয়ে নাক মুছতে দেখা যায়। 

এক পর্যায়ে স্পিকারকে উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করার অনুরোধ জানান মন্ত্রী।

 এরপর শেখ ফজলুল করিম সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রেলমন্ত্রীকে ধরে লবিতে নিয়ে যান।

সংসদ সচিবালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. রফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার নাকে ব্লিডিং হয়। আমাদের মেডিকেল সেন্টারের ডাক্তাররা গিয়েছিলেন। পরে মন্ত্রীর লোকজন তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যান।”

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার এখন হাসপাতালে। নাক দিয়ে অল্প একটু রক্ত বেরিয়েছে। তবে ডাক্তার বলেছেন, ভয়ের কিছু নেই।”