২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ এজেন্টকে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই

রাজধানীতে এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা তার কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 02:24 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

সাভারের বাসিন্দা ও বিকাশ এজেন্ট সোহাগ হোসেন অনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।

মঙ্গলবার সকালে হাজারীবাগের খলিল সর্দার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ অনিককে হাসপাতালে নিয়ে আসেন জহির নামে স্থানীয় এক ব্যক্তি। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি হাসপাতাল ছেড়েছেন।

অনিকের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাভার থেকে ঢাকায় আসে অনিক।

“হাজারীবাগের খলিল সর্দার মার্কেটের বিপরীতে জব্বার স্টোর থেকে দুই লাখ তোলে বের হওয়ার পর ছয়জন দুটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়।”