২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা চোরাচালান: বিমানের ‘টেকনিশিয়ান’ গ্রেপ্তার

সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে রাজধানীর উত্তরার এক বাসা থেকে বাংলাদেশ বিমানের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 02:47 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

মঙ্গলবার রাতে গ্রেপ্তার আবদুস সাত্তার (৪৫) বাংলাদেশ বিমানের একজন টেকনিশিয়ান।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মঞ্জুর মোর্শেদ জানান, সাত্তারকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদনও করা হয়েছে।

মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৩ ডিসেম্বর সাড়ে ১৪ কেজি সোনাসহ চারজনকে আটক করেন শুল্ক কর্মকর্তারা।

ওই ঘটনায় বিমানবন্দর থানায় আটজনের নাম দিয়ে একটি মামলা করা হয়। সাত্তার সেই মামলারই আসামি।  

পুরনো খবর:

শাহজালালে সাড়ে ১৪ কেজি সোনা