২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ তীরে দ্বিতীয় দিনের উচ্ছেদ চলছে

রাজধানীর আবদুল্লাহপুর থেকে কামারপাড়া পর্যন্ত বাঁধের দুপাশের পানি উন্নয়ন বোর্ডের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের অভিযান চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 12:56 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

পুরনো খবর:

উত্তরায় তুরাগ বাঁধে চলছে বস্তি উচ্ছেদ

বুধবার সকাল থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক রন্তিদেব গোস্বামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবৈধ দখলদাররা এসব স্থানে দীর্ঘদিন ধরে ছিল। আমাদের তাদেরকে বারবার নোটিস করেছি, সতর্ক করেছি। কিন্তু তারা সরে যায়নি।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, তিন কিলোমিটার সড়কের দুই পাশের টং দোকান, কাঁচাবাজার ও আড়ৎ উচ্ছেদ এই অভিযান বুধবার সারাদিন ধরে চলবে।

“অবৈধ স্থাপনা মালিকদের কেউ কেউ অনুমতিসংক্রান্ত ভুয়া কাগজ দেখিয়ে অভিযান বন্ধের চেষ্টা করছে। এটি পানি উন্নয়ন বোর্ডের জমি। এখানে অন্য কারও লিজ দেওয়ার এখতিয়ার নেই।”