ইরানে নতুন রাষ্ট্রদূত মজিবুর রহমান
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে কর্মরত একেএম মজিবুর রহমান ভুইয়াকে ইরানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
বিসিএস ১৯৮৬ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মজিবুর এর আগে নয়া দিল্লি, তেহরান, টোকিও ও থিম্পুতে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন।
কূটনীতিক হিসেবে অভিজ্ঞতার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বিষয়গুলোতে তার ‘বিশেষায়িত জ্ঞান’ রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে।
বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ফরেন সার্ভিস প্রোগ্রাম সম্পন্ন করেছেন তিনি।
