২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেসিআই সভাপতি হলেন শাখাওয়াত

তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন মামুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 04:42 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

শনিবার ঢাকার সাভারে জেসিআইয়ের সাধারণ সভায় ২০১৬ সালের জন্য সংগঠনের সভাপতি নির্বাচিত হন তিনি।

সভায় আহমেদ আশফাকুর রহমানকে সংগঠনের নির্বাহী সহ-সভাপতি এবং ‍সুমন হাওলাদার ও রুমানা চৌধুরীকে সহ সভাপতি নির্বাচন করা হয়।

এছাড়াও জেসিআইয়ের আইন উপদেষ্টা হয়েছেন নিয়াজ মোর্শেদ এলিট, কোষাধ্যক্ষ হয়েছেন ইরফান ইসলাম ও সেক্রেটারি জেনারেল হয়েছেন সারাহ কামাল।

দিনব্যাপী এ সভায় সংগঠনের ২০১৫ সালের পরিষদও উপস্থিত ছিল।

সভায় জেসিআইয়ের সদস্য ও কয়েকটি স্থানীয় সংগঠনকে সামাজিক কর্মকাণ্ডে ভূমিকার জন্য পুরস্কার দেওয়া হয়।