২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ হিসেবে শপথ নিলেন সায়রা মহসীন

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 05:27 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

রোববার বিকেলে সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার ও মো. শাহাব উদ্দিন এবং সংসদ-সদস্য আব্দুস শহীদ উপস্থিত ছিলেন।

সংসদ সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

সেপ্টেম্বরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী।

পরে ইসি তার শূন্য আসনে উপনির্বাচনের ব্যবস্থা নিলে গত ২৩ নভেম্বর সৈয়দা সায়রা মহসীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।