২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ট্রেনে কাটা পড়ে জাবি শিক্ষকের মৃত্যু

ঢাকার মগবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মহিউদ্দিন (৬৫) মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 05:57 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

বৃহস্পতিবার বেলা ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে কোনো এক সময় তিনি এই দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছে পুলিশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. নুরুল আলম জানান, অধ্যাপক মহিউদ্দিন চার বছর আগে অবসরে যান।

কমলাপুর রেলওয়ে থানার সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মগবাজার ওয়ারলেস গেইট সংলগ্ন রেললাইনে কোনো এক ট্রেনে কাটা পড়ে অধ্যাপক মহিউদ্দিনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে স্বজনরা তার লাশ নিয়ে গেছেন।

অধ্যাপক মো. নুরুল আলম জানান, প্রায়ত এই অধ্যাপকের বাড়ি মাদারীপুরে।