২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়েছে ‘ট্রেড মার্ক বিরোধ মামলা’ নিষ্পত্তির সময়

ট্রেডমার্ক বিরোধ সংক্রান্ত মামলা নিষ্পত্তির সময় ১২০ কার্যদিবস থেকে বাড়িয়ে ৩৩০ কার্যদিবস করার প্রস্তাব পাস হয়েছে জাতীয় সংসদে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 11:07 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

মঙ্গলবার ‘ট্রেডমার্ক (সংশোধন) বিল-২০১৫’ সংসদে পাসের প্রস্তাব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

২০০৯ সালের আইন সংশোধনে বিলটি পাস করা হয়।

গত ৮ সেপ্টেম্বর বিলটি সংসদের তোলার পর পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

পাস হওয়া বিলে ‘ট্রেড মার্ক রেজিস্ট্রি উইং’কে ‘ট্রেড মার্ক রেজিস্ট্রি ইউনিট’ করার বিধান রাখা হয়েছে।

পুরনো খবর:

সংসদে ট্রেডমার্ক আইন সংশোধনে বিল