২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই লাখ কম্বল

শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দুই লাখ কম্বল দিয়েছে দুটি বেসরকারি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 01:17 AM

Updated : 12 Oct 2022, 04:28 PM

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসব কম্বল হস্তান্তর করেন বলে তার উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন।

ইউনিয়ন ব্যাংক লিমিটেড এক লাখ এবং এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড ৫০ হাজার করে কম্বল দিয়েছে বলে জানান তিনি।

দুস্থ মানবতার সহায়তায় এগিয়ে আসার জন্য দুই ব্যাংক এবং রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এসময় ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও এনআরবির চেয়ারম্যান নিজাম চৌধুরীসহ দুই ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।