২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বিএনপি-জামায়াতের ৭৬ জন আটক

দিনাজপুরে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বিএনপি ও জামায়াতের ৭৬ জনকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 03:24 PM

Updated : 22 Aug 2022, 01:50 PM

এছাড়া বিভিন্ন মামলায় আরও ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) রবিউল ইসলাম জানান, রোববার রাতভর ১৩ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২২ জনকে আটক করা হয়।

তিনি বলেন, এদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। কারও কারও বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। অনেকে মাদকসহ বিভিন্ন মামলার পলাতক আসামি।

তবে আটকদের মধ্যে শীর্ষ পর্যায়ের নেতা-কর্মী নেই বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নাশকতা প্রতিরোধ এবং নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।