২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণের অভিযোগে গাজীপুরে তরুণ গ্রেপ্তার

চার বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে গাজীপুরের শ্রীপুরে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 02:52 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

মঙ্গলবার ভোরে শ্রীপুরের নয়নপুর এলাকা থেকে মেহেদী হাসানকে (১৮) গ্রেপ্তার করা হয়। শ্রীপুরের উপজেলার মাওনা উত্তর পাড়ার মফিজ উদ্দিনের ছেলে তিনি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো: হারুন অর রশীদ এ তথ্য জানিয়ে বলেন, “মেহেদী ওই শিশুকে ধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।”

ধর্ষণের শিকার শিশুটির বাবা রাজমিন্ত্রীর এবং মা স্পিনিং মিলে অপারেটরের কাজ করে। তাদের গ্রামের বাড়ি রংপুরে।

গত ১ নভেম্বর বিকেলে শিশুটিকে মেহদী তার শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করে বলে জানান শ্রীপুর থানার এসআই সৈদ আজিজুল হক।

এ ব্যাপারে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যতন আইনে মামলা হয়েছে।