বাস উল্টে ৩ জনের মৃত্যু: চালকের ৩ বছর কারাদণ্ড
বাস উল্টে গিয়ে তিন যাত্রীর মৃত্যুর মামলায় চালকের তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ঝালকাঠির একটি আদালত।
সোমবার ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মো. দুলাল খান বরিশাল শহরের রুপাতলী এলাকার মুনসুর খানের ছেলে।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত এপিপি মো. হোসেন খোকন বলেন, ২০০৫ সালের ২২ ডিসেম্বর বিকালে জেলার ভান্ডারিয়া থেকে ৪০ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওয়ানা হন দুলাল।
এ ঘটনায় রাজাপুর থানায় একটি মামলা করে পুলিশ। পরে ওই বাসের চালক দুলালকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় বলে জানান তিনি।
নিহতরা হলেন ভান্ডারিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুস সালাম। জিয়ানগর উপজেলার রুপালী ব্যাংকের ম্যানেজার আবু তাহের তালুকদার ও বরিশালের উজিরপুর উপজেলার তনুশ্রী সন্যামত।
