২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দাশিয়ারছড়াকে ইউনিয়ন ঘোষণার দাবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাশিয়ারছড়াকে ইউনিয়ন ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 06:54 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

রোববার দুপুরে দাশিয়ারছড়ার কালিরহাট বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দাশিয়ারছড়া ভারতের অধীনে থাকাকালে ইউনিয়ন ছিল। তাই বাংলাদেশেও দাশিয়ারছড়াকে ইউনিয়ন করা হোক।

ছিটমহল আন্দোলনের নেতা গোলাম মোস্তফা খাঁন বলেন, “ আমাদের বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রাণের দাবিটি বিশেষ বিবেচনায় নিয়ে অবশ্যই একটা কিছু করবেন। দাসিয়ারছড়া নতুন ইউনিয়ন পরিষদ হিসেবে আলোর মুখ দেখবে নিশ্চয়।”

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ বলেন, এলাকাবাসীর দাবি ও স্মারকলিপি বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ছিটমহল আন্দোলনের নেতা মইনুল হক, গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, আমজাদ হোসেন, স্কুলছাত্রী রিংকি প্রমুখ।