২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা কেন্দ্রে ঢুকে হট্টগোল, ছাত্রলীগ নেতার সাজা

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে বিনা অনুমতিতে কেন্দ্রে প্রবেশ করায় বরিশালে এক ছাত্রলীগ নেতাকে অর্থদণ্ডসহ এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 07:42 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

শুক্রবার বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াছুর রহমান।  

দণ্ডিত রেজভী আহম্মেদ রাজা রাড়ী জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক। তিনি নগরীর মুন্সী গ্যারেজ এলাকার মৃত বাদশা রাড়ীর ছেলে।

সহকারী কমিশনার বলেন, পরীক্ষা চলাকালে বরিশাল কলেজ কেন্দ্রে প্রবেশ করেন রেজভী আহম্মেদ রাজাসহ আরও ৩/৪ জন। এসময় তাদেরকে কেন্দ্র ত্যাগ করার অনুরোধ জানানো হয়। কিন্তু তারা অনুরোধ উপেক্ষা করে কেন্দ্রে হট্টগোল শুরু করলে পুলিশ রাজাকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজাকে এক মাসের কারাদণ্ড ও দুইশ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

রেজভী আহম্মেদ রাজার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত।