মোবাইল ফোনে ‘প্রেম করে প্রতারণা’: আটক ৫
মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে প্রতারণাকারী চক্রের সদস্য সন্দেহে চাঁপাইনবাবগঞ্জে নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মাযহারুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে শহরের উদয়ন মোড়, রেলবস্তিসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।
ওসি জানান, এরা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ী ও চাকরিজীবীদের সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলে।
“পরে ফাঁদে ফেলে কিংবা বাসায় নিয়ে গিয়ে আপত্তিকর ছবি তুলে রাখে।
“এরপর সেসব ছবি প্রকাশের হুমকির দিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করে।”
তিনি জানান, এ বিষয়ে সম্প্রতি থানায় অভিযোগ করা হলে তাদের ধরতে অভিযান চালানো হয়।
এ চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।
