২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটক ভেঙে ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি ফটক ভেঙে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 07:28 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

মঙ্গলবার বিকালে শানবান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালিগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন।

নিহতরা হলো শানবান্দা গ্রামের মিলন হোসেনের মেয়ে চাঁদনী (৭) ও আকাল হোসেনের মেয়ে নিশি (৯)। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

ওসি জানান, গ্রামের আব্দুল আজিজের বাড়ির পাকা ফটক নির্মাণের কাজ চলছিল। বিকালে চাঁদনী ও নিশি বাড়ির ওই ফটকের উপর বসে খেলা করার সময় তা ভেঙে পড়ে।

“এতে চাঁদনী ঘটনাস্থলেই মারা যায়। একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর নিশির মৃত্যু হয়।