২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) প্রথম বর্ষ ভর্তির আবেদনের সময় তিন দিন বাড়িয়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 07:28 PM

Updated : 22 Aug 2022, 01:37 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরার্মশ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ভর্তির আবেদনের শেষ সময় ২৫ অক্টোবর পর্যন্ত ছিল  । 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্ধিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং ফিসহ ওই আবেদন ফরম পছন্দের কলেজে আগামী ১ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।