২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুর শহরের ভোগড়া এলাকায় এক পোশাক শ্রমিক কর্মস্থলে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 10:45 AM

Updated : 22 Aug 2022, 01:36 PM

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোড় হাইওয়ে ফাঁড়ির এসআই মো. বাহারুল আলম জানান।   

নিহত ফাহিমা আক্তার ভোগড়ার ‘পশমী স্যুয়েটার কারখানার’ শ্রমিক ছিলেন। স্বামী সোহেল রানার সঙ্গে স্থানীয় মালেকের বাড়ি এলাকায় এক বাসায় ভাড়া থাকতেন তিনি। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণায়।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই বাহারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালের দিকে ফাহিমা কারখানায় যাচ্ছিলেন। পথে কলম্বিয়া স্যুয়েটার কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

পুলিশ পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।