২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে রিয়াজ

বুকে ব্যথা নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা রিয়াজ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 10:21 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

শনিবার রাত সোয়া ৯টার দিকে তিনি হাসপাতালে আসেন বলে অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিয়াজ হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ইমার্জেন্সিতে এসেছেন।

“আমি তাকে কনসাস দেখেছি।”

মেহের আফরোজ শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রিয়াজ।

ওই চলচ্চিত্রের সহকারী পরিচালক জুয়েল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুটিং চলাকালে রাত সোয়া ৮টার দিকে রিয়াজ হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।”