২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় স্কুলছাত্রকে গলাকেটে হত্যা

পাবনা সদর উপজেলায় এক স্কুলছাত্রকে গলাকেটে হত্যা করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 12:51 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

শনিবার সকালে উপজেলায় চর শিবরামপুরের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয় বলে পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান।

নিহত মিজানুর রহমান উপজেলার চর সাধুপাড়া গ্রামের হারুন অর রশিদ প্রামানিকের ছেলে। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে মিজানকে পাওয়া যাচ্ছিল না। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় নি।

“সকালে ওই মাঠে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মিজানের গলা ও ঘাড়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”

পূর্ব বিরোধের জেরে মিজানকে হত্যা করা হয়েছে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।