২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে পৌনে ২ কেজি সোনা উদ্ধার, আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে পৌনে দুই কেজি সোনাসহ একজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 07:09 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

আটক মোহাম্মদ মামুনের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়।

ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার সোহেল রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকালে সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন মামুন।

এ সময় তার কাছে অবৈধভাবে আনা পৌনে দুই কেজি সোনা পাওয়া যায়, যার আনুমানিক বাজারদর ৮৫ কোটি টাকা।

এ ঘটনায় আটক মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান শুল্ক কর্মকর্তা সোহেল।