২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করতোয়ায় ডুবে বাবা-ছেলের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে গোসলে নেমে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 03:44 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

রোববার বেলা সোয়া ২টার দিকে থানা সংলগ্ন নদীর ঘাটে এ ঘটনা ঘটে বলে জানান উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আলহাজ উদ্দিন।

মৃত দুজন হলেন উপজেলা সদরের পঞ্চকোশী ইউনিয়নের চরসাতবাড়িয়া গ্রামের খোদাবক্সের ছেলে হাসু (৩২) ও তার ছেলে শাকিল (৮)।

হাসু মিষ্টির দোকানে কাজ করতেন। শাকিল চরসাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, দুপুরে নদীতে গোসল করতে নেমে বাবা ও ছেলে নদীতে ডুবে যায়। ওই সময় ঘাটে কেউ না থাকায় কেউ দেখেনি।

“বেলা সোয়া ২টার দিকে স্থানীয়রা গোসল করতে গেলে প্রথমে ছেলে এবং পরে বাবার লাশ দেখতে পায়।”

স্বজনরা লাশ দুটি বাড়ি নিয়ে গেছে বলে জানান এসআই আলহাজ।