২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক ছেড়ে লন্ডনের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে নিউ ইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক ও লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 07:12 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সোয়া ৮টায় নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এ সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

জাতিসংঘের চলতি ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সফরসঙ্গীদের নিয়ে লন্ডন হয়ে গত ২৩ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ছোট বোন শেখ রেহানা, যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার এবং দলের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা  বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

পরদিন শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশের পথে যাত্রা করবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী লন্ডনে ২৪ ঘণ্টা যাত্রাবিরতি করবেন বলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

লন্ডনে ক্লারিজেস হোটেলে থাকবেন শেখ হাসিনা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ও বিদায়ের সময়ে লন্ডনের এই হোটেলের সামনে বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে দলটির যুক্তরাজ্য শাখার সভাপতি এমএ মালেক জানিয়েছেন।

পুরনো খবর:

সন্ত্রাস-জঙ্গিবাদ ঠেকাতে এক হন: শেখ হাসিনা
দুর্যোগে লড়তে শিখেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
এসডিজি বাস্তবায়নের উপায় খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর
আইটিইউ পুরস্কার তরুণদের উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী