২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্ধবীর ‘নগ্ন’ ছবি ছড়ানোর হুমকি দিয়ে কলেজছাত্র গ্রেপ্তার

নগ্ন ছবির সাথে বান্ধবীর মুখমণ্ডল যুক্ত করে ফেসবুকে ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে মাগুরায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 09:28 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

গ্রেপ্তারকৃত অচিন্ত মণ্ডল (২০) মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সে শালিখা উপজেলার বরইচারা গ্রামের দিনবন্ধু মণ্ডলের ছেলে।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাকের্ল সুদর্শন কুমার রায় জানান, বৃহস্পতিবার বিকেলে তাকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সুদর্শন কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একসঙ্গে লেখাপড়া করা ও একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে ভুক্তভোগী মেয়েটির সঙ্গে অচিন্তর চেনা-জানা ছিল।

“এই সুযোগ নিয়ে সে মেয়েটির ছবি তুলে ফটোশপের মাধ্যমে তার মুখমণ্ডল কয়েকটি নগ্ন ছবির সঙ্গে যুক্ত করে তার কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করে। তা না হলে ছবিগুলো ফেইসবুকে ছেড়ে দেওযার হুমকি দেয়।

এবিষয়ে মেয়েটি থানায় লিখিত অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করা হয়।

মাগুরা সদর থানায় সেকেন্ড অফিসার নাসিরুল ইসলাম জানান, অচিন্তর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে ।