২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে কভার্ড ভ্যান-অটো সংঘর্ষে নিহত ৪

সুনামগঞ্জে কভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 09:49 AM

Updated : 22 Aug 2022, 01:17 PM

জেলার পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, বুধবার সকাল ৮টার দিকে ছাতক-সিলেট সড়কের কালারুকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বুজনা গ্রামের মুহিবুর রহমান (৩৫), জামালগঞ্জের হরি (৪২) এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জলি রানী (৩২)। 

এদের মধ্যে মুহিবুর বিমান বাহিনীতে কাজ করতেন বলে ছাতক থানার ওসি আশিক সুজা মামুন জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তামাবিলগামী কভার্ড ভ্যানটির সঙ্গে ছাতকগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার আরোহী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। লাশগুলো উদ্ধারের পর ছাতক স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে বলে জানান তিনি।