২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ২ ট্রাকের সংঘর্ষে পথচারী নিহত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 12:28 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

রোববার সকালে বন্দরের বালিয়াদিঘী ২ নম্বর ফটকের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত পাতানুর (৫৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী পূর্বপাড়া গ্রামের মৃত সফর আলীর ছেলে।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন জানান, সকাল ১০টার দিকে ভারতীয় পণ্যবোঝাই একটি ট্রাক সোনাসজিদ স্থল বন্দরে প্রবেশ করছিল।

ওই সময় বালিয়াদিঘী ২ নম্বর গেটের কাছে বিপরীতমুখী বাংলাদেশি একটি ট্রাকের সঙ্গে ওই ট্রাকের সংঘর্ষ হয় বলে জানান এসআই মোয়াজ্জেম।

এ সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই পথচারী পাতানুর নিহত হন বলে জানান তিনি।

তিনি জানান, পুলিশ ভারতীয় ট্রাক ও তার চালককে আটক করেছে।