২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

যশোরের শার্শায় বিদ্যুতের তারে জড়িয়ে পেঁপে বহনকারী ট্রাকের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 09:45 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

শনিবার সন্ধ্যায় শার্শা উপজেলার উলাশি খাজুরা এলাকায় নির্মাণাধীন তেল পাম্পের কাছে এ ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের এসআই বুলবুল আহম্মদ।

নিহত ট্রাক শ্রমিকের নাম আবু বকর (৩০)। তিনি উত্তর নাভারণের শাহাজান আলীর ছেলে।

এসআই বুলবুল আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেঁপে বহনকারী একটি ট্রাক বিদ্যুতের তারের নিচ দিয়ে যাওয়ার সময় ট্রাকের উপরে বসে থাকা দুই ট্রাকশ্রমিক ওই তারে জড়িয়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে আবু বকর মারা যায় বলে জানান স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার জহুরুল ইসলাম।

আহত আয়ুব হোসেনকে ওই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি উত্তর নাভারণের জয়নাল আবেদিনের ছেলে।