২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত ‘নেতা’ অভি রিমান্ডে

রাজশাহী থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘বিভাগীয় প্রধান’ মাহমুদুর রশিদ অভিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 12:12 AM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খালিদ হোসেন বৃহস্পতিবার বিকালে এ আদেশ দেন।

মঙ্গলবার ভোরে নগরীর তেরখাদিয়া এলাকার একটি বাসা থেকে উগ্রপন্থি বইসহ অভিকে আটক করে পুলিশ। বুধবার বিকালে তাকে সাংবাদিকদের সামনে আনা হয়।

মাহমুদুর রহমান অভি রাজশাহীর বেসরকারি উদয় ডেন্টাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে।

রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে রাজপাড়া থানায় অভির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আনোয়ার আলী।

ওই মামলায় তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক তাকে পাঁচদিনের হেফাজতে নেওয়ার অনুমতি দেন।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবীর বলেন, “অভি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইএসের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছে। আইএসের এক নেতা আবু আতা রাস্তার সঙ্গে তার যোগাযোগ ছিল। তবে বাংলাদেশে তাদের নেতা কে বা কারা সে ব্যাপারে এখনও মুখ খুলেননি তিনি।”

পুরনো খবর:

হিযবুতের ‘রাজশাহী প্রধান’ গ্রেপ্তার
হিযবুত ‘নেতা’ অভিকে হেফাজতে চায় পুলিশ