ঢাকা-চট্টগ্রাম রুটে ফের ট্রেন চলাচল শুরু
গাজীপুরের কালীগঞ্জে কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে এক ঘণ্টা চলাচল বন্ধ থাকার পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান নরসিংদী রেলওয়ে ফাঁড়ির এসআই ইমাম আরেফিন।
ফাইল ছবি
“এ সময় ওই স্টেশন থেকে এক কিলোমিটার দূরে আটকা পড়া চট্রলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ব্যবহার করে বিকল কালনী ট্রেনটি পূবাইল স্টেশনস্থ বিকল্প লাইনে নেওয়া হয়েছে।”
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেন চলাচল ফের শুরু হয়।
তবে কালনী এক্সপ্রেস ট্রেন এখনও চালু করা যায়নি; ইঞ্জিন সারানোর কাজ চলছে বলে জানান এসআই ইমাম।
