২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীরা রাস্তায়, অবরোধ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গত কয়েক দিনের মত আবারও রাস্তায় নেমে আসায় রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 11:43 AM

Updated : 12 Oct 2022, 04:13 PM

পুরনো খবর:

ভ্যাট প্রত্যাহারের আহ্বান ছাত্রলীগের
শিক্ষায় ভ্যাট: পিছু হটার ইংগিত মুহিতের
তিন বিশ্ববিদ্যালয়ে ছুটির ঘোষণা
তিন বছর বেতন ‘বাড়াবে না’ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
সোমবারও সড়কে নামবে ভ্যাটবিরোধী শিক্ষার্থীরা

সোমবার সকাল ১০টার দিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা-মেরুল বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করে। ফলে রামপুরা-বাড্ডা থেকে গুলশান ও মালিবাগের দিকের পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাড়ে ১০টার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাখালীর ওয়্যারলেস গেইটে তাদের ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নেয়।

এরপর থেকে গুলশান-১ থেকে মহাখালীর পথে যান চলাচল বন্ধ রয়েছে বলে ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার আবু ইউসুফ জানান।

শান্তা মারিয়াম ও আইইউবি’র শিক্ষার্থীরা উত্তরার নর্থ টাওয়ার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় টঙ্গীর পথেও যান চলাচল বন্ধ হয়ে গেছে।

গত কয়েক দিনের আন্দোলনে শিক্ষার্থীরা রাস্তা আটকে বিক্ষোভ দেখালেও উত্তরায় এদিন মাইক দিয়ে স্লোগান দিতে দেখা গেছে। উত্তরা কমার্স কলেজের ইউনিফর্ম পরিহিত বেশ কয়েকজনকে দেখা গেছে সেখানে। 

আগের দিনের মত কাকলি মোড়েও অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ দেখাচ্ছে শিক্ষার্থীরা। ফলে বিমানবন্দর সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।  

সরকার দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে। গত বৃহস্পতি ও রোববার তাদের অবরোধে ঢাকা কার্যত অচল হয়ে যায়।

ওই ভ্যাট শিক্ষার্থীরা নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে বলে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হলেও আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।

শেষ পর্যন্ত বেতন বাড়িয়ে ছাত্রদের কাছ থেকেই ভ্যাটের টাকা আদায় করা হবে- এই আশঙ্কায় শিক্ষার্থীরা ওই কর প্রত্যাহারের দাবিতে অনড়।