২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক

সিরাজগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 12:14 AM

Updated : 22 Aug 2022, 01:13 PM

বঙ্গবন্ধু সেতু থানার এসআই আজগর আলী জানান, রোববার বিকালে সেতুর পশ্চিম পাড় সংলগ্ন ইকোপার্ক থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন, বেলকুচি উপজেলার সোহেল রানা (১৯) ও কবির হোসেন (২০)। আটক দুই যুবক রাজাপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

মেয়েটির মায়ের বরাত দিয়ে এসআই আজগর আলী আরও জানান, একই কলেজে পড়ার সূত্র ধরে বিকালে ওই দুই যুবক মেয়েটিকে বেড়ানোর কথা বলে ইকোপর্কে নিয়ে যায়। পরে তারা পার্কের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

“এক পর্যায়ে মেয়েটি চিৎকার করলে পার্কের কর্মচারীরা ছুটে এসে ওই দুই যুবককে আটক করে পুলিশে দেয় এবং মেয়েটিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।”

এ ঘটনায় রাতে মেয়েটির মা থানায় একটি মামলা করেছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।