মক্কায় ক্রেইন উল্টে হতাহতে রাষ্ট্রপতির শোক
সৌদি আরবের মক্কার মসজিদ আল-হারামে ক্রেইন উল্টে শতাধিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
শুক্রবার বিকালে মক্কায় মসজিদ আল-হারামে ক্রেইন উল্টে এখন পর্যন্ত ১০৭ জন নিহত হয়েছেন, যাদের প্রায় সবাই হজ পালনে গিয়েছিলেন।
নিহতের পাশাপাশি আহত হয়েছেন ২৩০ জন। আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশি বলে দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন।
রাষ্ট্রপতি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
