২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় খেলা নিয়ে সংঘর্ষে আহত ৬

চুয়াডাঙ্গা সদরে ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ছয় জন আহত হয়েছেন।  

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 07:42 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

শুক্রবার বিকালে বদরগঞ্জের দশমী গ্রামে এ ঘটনায় আহতদের মধ্যে চার জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক এহসানুল হক মাসুম জানান, জখম চারজনকে চিকিৎসা দিয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“তাদের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”

এরা হলেন দশমী গ্রামের সবুর আলীর ছেলে মো. বাবু (৩০), আব্দুল বারীর ছেলে সাইফুল ইসলাম (২৫), মোফাজ্জেল হোসেনের ছেলে হাসান আলী (২২) ও হাফিজুর রহমানের ছেলে নাঈমুল ইসলাম (২২)।

আহত অপর দুজনকে গ্রামের ক্লিনিকে অথবা ঝিনাইদহে পাঠানো হয়েছে বলে সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান।