মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
রাজধানীর মিরপুরে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফরহাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মিরপুর-১ নম্বরে টিআরএস নামের ওই কারখানা ভবনের অষ্টম তলায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় ভোর রাত ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিনির্বাপক কর্মকর্তা ফরহাদুজ্জামান বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।
