২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত

কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা আরোহী সাবেক এক সেনাসদস্য নিহত ও চারজন আহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 11:52 AM

Updated : 22 Aug 2022, 01:10 PM

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দেবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বুড়িচং থানার পরিদর্শক (ওসি) উত্তম কুমার জানিয়েছেন।

নিহত রফিকুল ইসলাম (৬০) সেনাবাহিনীর সুবেদার ছিলেন। তার বাড়ি একই উপজেলার পারুয়ারা গ্রামে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে উত্তম কুমার জানান, কুমিল্লা থেকে দেবিদ্বারগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রফিকুল।

তিনি সকালে ঢাকা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় এসে সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

খবর পেয়ে পুলিশ লাশ ও আহতদের উদ্ধার করে।

রফিকুলের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহতদের ময়নামতি হাসপাতালে পাঠানো হয়েছে।