ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার সামিট বুধবার
টেলিযোগাযোগ অবকাঠামো সেবা নিয়ে বুধবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার সামিট।
হোটেল সোনারগাঁওয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সম্মেলনের প্রধান স্পন্সর ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আন্তর্জাতিক এ সম্মেলনের প্রতিপাদ্য- ‘অবকাঠামোগত প্রযুক্তি এবং উদ্ভাবনী’।
এর মূল বক্তব্য হলো- ডিজিটাল প্রযুক্তির সম্প্রসারণে ঢাকাকে উদ্ভাবন এবং নতুন প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে রূপান্তর করা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
