২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই ডাকাত আটক

রাজধানীর ডেমরা থেকে দুই ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 03:33 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

আটকরা হলেন- মো. ওয়াহাব (৩৬) ও রতন (২২)।

র‌্যাব-৩ এর উপ-পরিচালক মহিউদ্দীন আহমেদ জানান, সোমবার ভোররাতে উত্তর ডগাইর এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়।

অভিযানের সময় ডাকাতদলের ৪/৫ জন পালিয়ে যায় বলে জানান তিনি।

আটকদের কাছে একটি বিদেশি পিস্তল, গুলি ও একটি রামদা পাওয়া গেছে, বলেন র‌্যাব কর্মকর্তা মহীউদ্দিন।