২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে আলফ্রেড সরেনের প্রতি শ্রদ্ধা

আদিবাসী স্বীকৃতি ও সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভূমি অধিকার আন্দোলনের নেতা আলফ্রেড সরেনের ১৫তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 10:30 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার সকালে মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামে আলফ্রেডের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

Image
সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর আদিবাসী স্বীকৃতি ও তাদের ভূমির অধিকার আন্দোলনের নেতা আলফ্রেড সরেন।

সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর আদিবাসী স্বীকৃতি ও তাদের ভূমির অধিকার আন্দোলনের নেতা আলফ্রেড সরেন।

এ সময় আলফ্রেড সরেনের ছোট বোন রেবেকা সরেনসহ তার পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড়ে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, কবি অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির নেতা শহীদ হাসান সিদ্দিকী স্বপন, বাসদ নেতা জয়নাল আবেদীন মুকুল, সজল চৌধুরীসহ অন্যরা বক্তব্য রাখেন।

আলফ্রেড সরেন হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়ে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান বক্তারা।

২০০০ সালের ১৮ অগাস্ট নওগাঁর মহাদেবপুরের ভীমপুরে আলফ্রেড সরেনকে প্রকাশ্যে হত্যা করে দুর্বৃত্তরা।