নাব্য সঙ্কটে মাওয়ায় ফেরি চলাচল বিঘ্নিত
নাব্য সঙ্কটের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে রো রো ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
শিমুলিয়া ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষা। (ফাইল ছবি)
মাওয়ার শিমুলিয়াস্থ বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আব্দুল আলিম বুধবার রাত পৌনে ১টায় বলেন, “চ্যানেলে পানির গভীরতা মাত্র ৭ ফুট। কিন্তু রো রো ফেরির জন্য পানির গভীরতা অন্তত সাড়ে ৭ ফুট প্রয়োজন। তাই এই ফেরি বন্ধ করা হয়েছে।
“বিআইডব্লিউটিএ যথাযথ ড্রেজিং না করার কারণেই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।”
তবে ছোট ও মাঝারি আকারের ১৪টি ফেরি চলাচল করছে।
এই রুটের চারটি রো রো ফেরির মধ্যে একটি নারায়ণগঞ্জ ডগে পাঠালেও বাকি তিনটি সচল ছিল বলে বিআইডব্লিউটিসি কর্মকর্তা আলিম জানান।
