২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার উত্তরার কিছু এলাকায় গ্যাস থাকবে না

কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2024, 10:51 PM

Updated : 13 Feb 2024, 10:51 PM

বিতরণ লাইন প্রতিস্থাপন কাজের জন্য ঢাকার উত্তরখান ও দক্ষিণখানসহ উত্তরার কিছু এলাকায় বৃহস্পতিবার চার ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কোম্পানি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সোনারগাঁও-জনপথ রেল ক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট উত্তরখান, দক্ষিণখান, উত্তরা ৬ নম্বর সেক্টর ও উত্তরা ৮ নম্বর সেক্টরের সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এছাড়া উত্তরা ২ নম্বর সেক্টর ও উত্তরা ৪ নম্বর সেক্টরে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)