২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

নতুন সূচি অনুযায়ী উত্তরা থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায় এবং মতিঝিল থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

বুধবার থেকে এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

মেট্রোরেলের ফার্মগেট স্টেশন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2024, 03:53 PM

Updated : 26 Mar 2024, 04:26 PM

মেট্রোরেল চলাচলের সময় আরো এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

বুধবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলবে বাড়তি এই সময় ধরে।

নতুন সূচি অনুযায়ী উত্তরা থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায় এবং মতিঝিল থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

বর্তমানে রাত ৮টা ৪০ মিনিটে মতিঝিল থেকে সবশেষ ট্রেন ছাড়ে। উত্তরা থেকে সবশেষ ট্রেন ছাড়ে রাত ৮টায়।

মঙ্গলবার বিকালে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

“আগামীকাল বুধবার থেকে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।”

১৬ রোজা থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলার সময় এক ঘণ্টা বাড়নোর প্রক্রিয়া চলার কথা গত ১০ মার্চ ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

সেটিই এখন বাস্তবায়ন করা হলো।

Image

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক মঙ্গলবার মেট্রোরেল চলার সময় বাড়ানোর ঘোষণা দেন।

এমএএন ছিদ্দিক বলেন, “আমরা মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই কাজটি আমরা সম্পন্ন করেছি। আগামীকাল বুধবার থেকে মেট্রোরেল এক ঘণ্টা বেশি চলবে।”

তিনি বলেন, “উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে এতদিন রাত ৮টায় সর্বশেষ মেট্রোরেল ছাড়ত। সেটি এখন সর্বশেষ রাত ৯টা পর্যন্ত চলাচল করবে।

“অপরদিকে মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ মেট্রোরেল রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যেতে। এখন রাত ৯টা ৪০ মিনিটে সর্বশেষ মেট্রোরেল মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাবে। সেই ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ১৪ মিনিটে।”

ডিএমটিসিএলের এমডি বলেন, নতুন করে বাড়ানো এক ঘণ্টা সময়ে উভয়দিকেই মেট্রোরেল ১২ মিনিট পর পর চলাচল করবে। এছাড়া অন্য সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।

তবে সকাল ৭টা ১০ মিনিট এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেল দুটিতে এবং রাত ৯টার পর মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেলগুলোতে শুধু এমআরটি র‌্যাপিড পাস ব্যবহারকারীরা যাতায়াত করতে পারবেন।

“এই বর্ধিত সময়ে আরো ১০ বার মেট্রোরেল চলাচল করবে। এতে দৈনিক ১৯৪ বার মেট্রোরেল চলাচল করবে এবং প্রতি ট্রেনে ২ হাজার ৩০৮ জন করে মোট ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।”

পুরনো খবর:

মেট্রোরেল আরো এক ঘণ্টা